করোনায় আরও ১১৪ জনের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৫ হাজার ৫১৩ জন। এ সময় পাঁচ হাজার ২৪৯ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৭২ হাজার ৯৬৪ জন।
আজ মঙ্গলবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ১১৪ জনের মধ্যে পুরুষ ৫৬ জন এবং নারী ৫৮ জন। আর তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৮৭ জন, বেসরকারি হাসপাতালে ২৪ জন এবং বাসায় তিনজনের মৃত্যু হয়েছে।
এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৭৩৬টি পরীক্ষাগারে ৩৪ হাজার ২২৯টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ৩৪ হাজার ৭০৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৮৭ লাখ ২১ হাজার ১৪টি।
এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা আট হাজার ৯০৭ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট ১৩ লাখ ৮১ হাজার ৭৬৩ জন রোগী।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫ দশমিক ১২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৯ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৩ দশমিক ৮১ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৭৩ ভাগ।
প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। দেশে এ পর্যন্ত করোনায় ২৫ হাজার ৫১৩ জন মানুষ মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৬৪৬ জন (৬৫ দশমিক ২৫ ভাগ) ও নারী আট হাজার ৮৬৭ জন (৩৪ দশমিক ৭৫ ভাগ)।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪